শুটকির পাতুরি
রেসিপি ও ছবিঃ সোনিয়া আক্তার
উপকরণঃ পাঁচ মিশালি শুটকি ৫০ গ্রাম
পিঁয়াজ কুচি ১০০ গ্রাম
রসুন কুচি ৪ কোয়া
হলুদ গুড়া ১/২ চা চামচ
মরিচ গুড়া ১/২ চা চামচ
সরিষা তেল ১/৪ কাপ
লবণ স্বাদ অনুযায়ী
কাঁচা মরিচ (ফালি করা) ২/৩ টি
লাউ বা কুমড়ার পাতা ৮/১০টি
রান্না করার নিয়মঃ প্রথমে শুটকিগুলোকে কড়াইতে নিয়ে হালকা টেলে নিন। তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিন। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে পিঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভেজে একটু নরম করে নিন। নরম হয়ে আসলে পিঁয়াজ ও শুটকি দিয়ে একটু ভেজে নিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তারপর হলুদ গুঁড়া, মরিচ গুড়া ও কাঁচা মরিচ দিয়ে একটু কষিয়ে নিন। কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে এরপর পানি দিয়ে পাঁচ সাত মিনিটের মতো রান্না করুন। রান্না হয়ে গেলে লাউ বা কুমড়ার পাতা শুটকিগুলো দিয়ে পেঁচিয়ে নিন।
আরেকটি কড়াইতে সরিষা তেল দিয়ে গরম করে পাতার বড়াগুলো দিয়ে ঢেকে দিন। সবশেষে ৫-১০ মিনিটের মতো দুই পাশ উল্টিয়ে পালটিয়ে রান্না করুন। রান্না শেষ হলে চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
