মাসালা চিকেন
রেসিপি ও ছবিঃ নাদিয়া আফরীন চৌধুরী
উপকরণঃ মুরগি গোসত (মাঝারি টুকরা) ৫০০ গ্রাম
পেঁয়াজ কুঁচি হাফ কাপ
আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ২ চা চামচ
লাল মরিচ গুঁড়া ২ চা চামচ
জয়ফল / জয়ত্রী বাটা ১/২ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
জিরা বাটা ১চা চামচ
আলু ৩টি (ছিলে ২ টুকরো করা)
এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ ২ টি করে
কাঁচা মরিচ ৭-৮ টি
লবণ স্বাদ মতো
তেল ও পানি পরিমাণ মতো
রান্না করার নিয়মঃ প্রথমে গরম তেলে মুরগীর গোসত টুকরো আর আলুগুলো হালকা ভেজে উঠিয়ে নিন। তারপর সেই তেলে গরম মসলাগুলো দিয়ে হাল্কা ভেজে পেঁয়াজ কুঁচি দিয়ে দিন। লাল হয়ে আসলে একে একে সব মসলা দিয়ে কষিয়ে তাতে ভেজে রাখা মুরগীর গোসত দিয়ে অল্প আঁচে ঢেকে আস্তে আস্তে সেই আঁচেই রান্না করুন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
ভেজে রাখা আলুগুলো দিয়ে দিন। ঝোল শুকিয়ে আসলে যদি দেখেন গোসত সেদ্ধ হয়নি তারপর একটু গরম পানি দিতে পারেন। গোসত রান্না হয়ে আসলে কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
