হালিম

হালিম

রেসিপি ও ছবিঃ নাদিয়া আফরীন চৌধুরী

যতই ভালো ব্রান্ড হোক না কেন, রেডিমেড যে কোন খাবার আর ঘরে মজুদ উপাদান দিয়ে হালিম করার টেস্ট কখনোই এক নয়। নিজেই তৈরি করে নিন রেস্টুরেন্টের স্বাদের অসাধারণ হালিম।

মাংসের রান্নার উপকরণ: খাসির/গরুর মাংস/মুরগীর মাংস (হাড়সহ) দেড় কেজি
পেঁয়াজ কুচি ১ কাপ
আদা বাটা ২ টে চামচ
রসুন বাটা ২ টে চামচ
হলুদ গুঁড়া ১ টে চামচ
লাল মরিচ গুঁড়া ১/২ টে চামচ
টালা জিরা গুঁড়া ১ টে চামচ
টালা ধনিয়া গুঁড়া ১ টে চামচ
গরম মসলা দারুচিনি তেজপাতা ২ টি
লবণ স্বাদ মত
তেল হাফ কাপ

ডালের উপকরণঃ মুগ ডাল (টেলে নেয়া) হাফ কাপ
মাষকলাইয়ের ডাল হাফ কাপ
মসুর ডাল ১/৪ কাপ
মটর ডাল হাফ কাপ
পোলাওর চাল হাফ কাপ
গম হাফ কাপ

স্পেশাল হালিম মসলার উপকরণ: জিরা ১ টে চামচ
ধনিয়া গুঁড়া ১/২ টে চামচ
এলাচ ৪ টি
গোলমরিচ ১ চা চামচ
লবঙ্গ ৩/৪ টি
মৌরি ১/২ হাফ চা চামচ
জয়ফল হাফ চা চামচ

** সবগুলো মসলা টেলে গুঁড়ো করে নিন। যদি ঝাল পছন্দ করেন তাহলে ৪/৫ টি শুকনা মরিচ টেলে এক সাথে গুঁড়ো করে নিতে পারেন।

পরিবেশনের জন্য উপকরণঃ পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া
পাতা কুচি, লেবু

রান্না করার নিয়মঃ প্রথমে ডালগুলো ৪/৫ ঘন্টা পানিতে ভিজিয়ে নরম করে ব্লেন্ডার দিয়ে আধা ভাঙ্গা করে নিন। তারপর হাঁড়িতে তেল গরম হলে পেঁয়াজ কাটা দিয়ে হালকা ভাজা হলে আদা বাটা, রসুন বাটা দিয়ে কষাতে হবে। কষানো হলে সব মসলা দিয়ে পরিমাণ মত লবণ দিয়ে সাথে একটু পানি দিয়ে মসলা কষাতে হবে।

এবার কষানো মসলার সাথে মাংস দিয়ে আবার কিছুক্ষণ মাংস কষাতে হবে। মাংস কষানো হলে আধা ভাঙ্গা করে রাখা ডালের মিশ্রণ দিয়ে সব একসাথে কিছুক্ষণ কষাতে হবে। কষানো হলে বেশি করে পানি দিন। এমন পরিমাণ পানি দিতে হবে যাতে করে মাংস, ডাল সিদ্ধ হয়ে হেভি গ্রেভি হয় তাই একটু বেশি পানি দিতে হবে হাঁড়ি ভরে।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


কিছুক্ষণ পর পর নেড়ে দেখতে হবে যাতে করে হাড়ির নিচে না লেগে যায়। মিডিয়াম আঁচে ১ থেকে দেড় ঘন্টা রান্না করতে হবে অথবা যতক্ষণ না পর্যন্ত হালিম সব সিদ্ধ হয়। যদি চুলায় রাখা অবস্থা হালিম বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু হালিম নামানো পর একদম খিচুরির মত আঠালো হয়ে যাবে, খাবার সময় ভালো লাগবে না।

তাই হালিম যখন হালকা ঘন ঘন হয়ে আসবে তখন নামানো আগে টেলে গুঁড়ো করে রাখা হালিম মসলা দিয়ে হালিম নামিয়ে নিন৷ গরম গরম হালিম বাটিতে নিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, আদা কুচি, ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে লেবুর দিয়ে পরিবেশন করুণ গরম গরম সুস্বাদু হালিম।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular