ছানা গাজরের সন্দেশ
রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা
উপকরণঃ
গাজর তৈরির উপকরণঃ গাজর (গ্রেটেড) ২ কাপ
কনডেন্সড মিল্ক ৩/৪ টে চামচ
ঘি ১ টে চামচ
গুঁড়া দুধ ২ টে চামচ
এলাচ গুঁড়া ১/২ চা চামচ
ছানার তৈরির উপকরণঃ দুধ ২ লিটার
কনডেন্সড মিল্ক ৩/৪ টে চামচ
ঘি ১ টে চামচ
গুঁড়া দুধ ২ টে চামচ
এলাচ গুঁড়া ১/২ চা চামচ
ছানা তৈরির নিয়মঃ পাত্রে ২ লিটার ফুল ক্রিম গরুর দুধ জ্বাল দিন। যখন বলক আসবে তখন ৭-৮ টে চামচ লেবুর রস ধীরে ধীরে দুধের মধ্যে ঢেলে একটি কাঠের কাঠি দিয়ে নাড়তে থাকুন। তারপর সবুজ পানি বের হয়ে ছানা আলাদা হয়ে যাবে। তখন ছাঁকনিতে পাতলা কাপড় নিয়ে ছানা ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। কাপড় টাইট করে বেঁধে ছানা থেকে পানি বের করে নিন। ২ লিটার দুধ থেকে ২ কাপ অথবা এর একটু কম ছানা তৈরি হবে। টক দই অথবা ভিনেগার দিয়েও ছানা তৈরী করে নিতে পারেন।
তৈরি করার নিয়মঃ প্রথমে প্যানে গ্রেটেড গাজর নিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে ভাপ দিন। যখন গাজর নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। তখন নামিয়ে পানি ফেলতে হবে। এখন ননস্টিক অথবা ফ্রাইপ্যান ঘি দিয়ে গরম করে নিন। সিদ্ধ গাজরগুলো ঘিয়ের মধ্যে দিয়ে ৭/৮ মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিন। তারপর কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এখন গুঁড়া দুধ আর এলাচ গুঁড়া দিয়ে আরও ১০-১২ মিনিট জ্বাল দিন। হালুয়া শুকিয়ে ঘন হয়ে প্যানের গা ছেড়ে আসলে তখন নামিয়ে নিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
এখন বড় বাটিতে ছানা, কনডেন্সড মিল্ক, গুঁড়া দুধ আর এলাচ গুঁড়া সব এক সাথে নিয়ে ভালো করে মথে নিন। এখন প্যানে ঘি গরম করে ছানা দিয়ে মিডিয়াম আঁচে অনবরত নাড়তে থাকুন যেন প্যানের নিচে না লেগে যায়। ছানা শুকিয়ে প্যানের গা ছেড়ে আসলে নামিয়ে ফেলুন।
একটি ওয়াক্স পেপার বিছিয়ে গাজরের মিশ্রণটা বিছিয়ে দিয়ে তার উপর আবার ওয়াক্স পেপার বিছিয়ে নিন। এবার বেলুন দিয়ে স্কয়্যার শেপে ১/২ ইঞ্চি পুরু করে রুটির মতো বেলে ওয়াক্স পেপার তুলে ফেলুন। ছানার মিশ্রণটা দিয়ে হালকা গরম থাকা অবস্থায় একটু মথে নিয়ে গাজরের মিশ্রণের উপরে মোটা করে দিয়ে রোল করে গাজরের মিশ্রণের উপর বিছিয়ে দিন সুইস রোলের মতো রোল করে টাইট করে পেঁচিয়ে নিন। মিনিমাম ২/৩ ঘণ্টা নরমাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিন। সেট হয়ে গেলে নামিয়ে পছন্দ মতো সাইজে কেটে পরিবেশন করুন দারুণ মজার এই ছানা গাজরের সন্দেশ।
নোটস
** মিষ্টির পরিমাণ আপনার পছন্দ অনুযায়ী কম অথবা বেশি করে দিতে পারেন।
** ঘি এর পরিবর্তে বাটার অথবা তেল ব্যবহার করতে পারেন কিন্তু ঘি এর মতো স্বাদ আসবে না।

