স্পাইসি চিকেন নুডলস
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণ: নুডলস (সিদ্ধ করা ২ কাপ
রসুন বাটা ২ চা চামচ
আদা বাটা ২ চা চামচ
টমেটো পিউরি ১ কাপ
মুরগির মাংসের (সিদ্ধ, কিউব, হাড় ছাড়া) ১ কাপ
লবণ স্বাদ মতো
তেল পরিমাণ মতো
ধনে পাতা অল্প
টমেটো সস ১ টে চামচ
নুডুলস মসলা হাফ চা চামচ
গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ
মরিচ গুঁড়া পরিমাণ মতো
কাঁচামরিচ কুচি ৩ /৪ টা
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে ব্রেন্ডারে টমেটো পিউরি, রসুন বাটা ১ চা চামচ, তেল, ধনে পাতা দিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিন। তারপর চুলায় ফ্রাইং প্যানে তেল দিয়ে গরম হলে আদা বাটা ১ চামুচ, রসুন বাটা লাল করে ভাজুন। ব্লেন্ড করা টমেটো ও মরিচ গুঁড়া, মুরগির টুকরা দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
যখন ফুটে উঠবে তখন নুডলস, টমেটো সস, নুডুলস মসলা, গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি ও লবণ দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে ডিসে ঢেলে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

