ম্যাঙ্গো সেমোলিনা কেক
রেসিপি ও ছবিঃ নাদিয়া আফরীন চৌধুরী
উপকরণঃ সুজি ২ কাপ
গুঁড়ো চিনি ১ কাপ
বেকিং পাউডার ২ চা চামচ
লবণ ১/৪ চা চামচ
ভ্যানিলা ফ্লেভার ১/৪ চা চামচ
সরিষার তেল ১ কাপ
ঘন আমের রস ২ কাপ
নারিকেল কোড়ানো ১/২ কাপ
কাটা আম ২ কাপ
তৈরি করার নিয়মঃ প্রথমে প্যানে মাখন ব্রাশ করে ২ করে নিন। তারপর বাটিতে শুকনো উপকরণগুলো ও সরিষার তেল দিয়ে মিশিয়ে নিন। এখন আমের রস দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার চুলাতে ঢাকনাওয়ালা ননস্টিক হাড়ি গরম করে মাঝে স্ট্যান্ড বসিয়ে ১০ মিনিট ঢাকনা দিয়ে সর্বোচ্চ আঁচে রাখুন। আম (কাটা) ২ কাপ ব্রাশ করা প্যানে ৩ টে চামচ চিনি দিয়ে তার উপরে কাটা আমগুলো দিন। এর উপরে বেটারটা দিয়ে দিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
কেক প্যানটি হাঁড়ির মাঝখানে স্ট্যান্ডের উপর রেখে ভাল করে ঢেকে দিন। ঢাকনায় ছিদ্র থাকলে তা কাগজ বা আটার গোলা দিয়ে আটকিয়ে দিন। চুলার আঁচ মাঝারি থেকে হাল্কা কমিয়ে রাখুন। ৩০ মিনিট হলে টুথপিক দিয়ে চেক করুন হয়েছে কি না। না হলে আরো কিছুক্ষণ চুলায় রাখুন। হয়ে গেলে নামিয়ে নিন। ঠান্ডা হলে উল্টে প্লেটে রেখে ও কেটে পরিবেশন করুন।
